ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মনাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার চামরদানী ইউনিয়নের নদীতীরবর্তী রামদীঘা গ্রামের কয়েকটি পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
তারা অভিযোগ করেছেন, একাধিকবার নিষেধ করার পরও বালু উত্তোলন বন্ধ হয়নি। এতে নদী ভাঙনের ভয়াবহতা দিন দিন বাড়ছে।
গত বুধবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা মনাই নদীতে চলমান অবৈধ বালু উত্তোলনের সময় শাহিন মিয়া (২৮) নামের এক যুবককে নৌকা ও ড্রেজার মেশিনসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্যরা পালিয়ে যায়। আটক শাহিন সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ ঘটনায় মামলার বাদী স্থানীয় বাসিন্দা তারেক মিয়া জানান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগরের নেতৃত্বে একটি চক্র গত ১৫ দিন ধরে মনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের সহযোগিতায় এক অভিযানে একজনকে হাতেনাতে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এরপর তিনি বাদী হয়ে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের সময় আটককৃত শাহিন জানায়, বিএনপি নেতা কাইয়ুম মজনুর নির্দেশেই তারা বালু উত্তোলন করে আসছিল এবং এর বিনিময়ে মজনুকে নিয়মিত মাসোহারা প্রদান করা হতো।
স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে নদী ভাঙনে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
মধ্যনগর থানার তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় বিএনপি নেতার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে, ওই কর্মকর্তা বলেন, এজাহারে তাদের নাম রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫