ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতাকর্তৃক হামলা ভাংচুর।। থানার অভিযোগ তুলে নিতে হুমকি,জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

  • সোহেল মিয়া
  • আপডেট সময় ১১:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য জামিল খাঁন কর্তৃক হত্যার হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১ টায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বোগলাবাজার ইউনিয়নের নোয়াডর গ্রামের ওয়াহাব আলী’র স্ত্রী ও পুত্র সন্তানরা। এর আগে ঘটনার দিন শনিবার দুপুরে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওয়াহাব আলী’র পুত্র সজিব মিয়া
লিখিত সংবাদ পাঠে সজিব মিয়া বলেন,
শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টার দিকে একই গ্রামের আওয়ামীলীগ নেতা জামিল খাঁন’র গরু ওয়াহাব আলী’র পুত্র সজিব খাঁন’র ফসলি জমিতে রোপন করা ধানের চারা খেয়ে ফেলে। এতে সজিব মিয়া গরুটির মালিকের পরিচয় জানতে চাইলে জামিল খাঁনের ছোট ভাই যুবলীগ নেতা আল-আমিন খাঁন গরুটি তাদের নয় বলে অস্বীকার করেন। পরে সজিব মিয়া একটি পাইপ দিয়ে গরুর শরীরে আঘাত করলে গরুটি জামিল খাঁনের বাড়িতে চলে যায়। পরবর্তীতে সজিব মিয়া বাড়িতে চলে গেলে কিছুক্ষণ পর আল আমিন খাঁন উল্টো গিয়ে জিজ্ঞেস করে যে গরুর শরীরে আঘাত করলে কেনো এবং আল-আমিন খাঁন অকাট্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় সজিব মিয়া গালিগালাজ করতে বারন করলে আল-আমিন খাঁন হুমকি দিয়ে চলে যায় যে, এর পরিনাম বুঝতে পারবে। এর কিছুক্ষণ পর আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য জামিল খাঁন এবং আল -আমিন খাঁনের নেতৃত্বে তার ভাই লিটন খাঁন ও জামিল খাঁনের পুত্র রনি খাঁনসহ বাড়ির লোকজন দেশীয় অস্ত্র, দা,ছুরি ও লাঠিসোঁটা দিয়ে সজিব মিয়া’র বাড়িতে হামলা ও ভাংচুর করে নগদ ৫ লাখ টাকা, স্বর্নালংষ্কার ও বসত ঘরে আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। অভিযোগ করে বলেন, এবিষয়ে শনিবার বিকালে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও থানা পুলিশের কোন তৎপরতা পায়নি ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, আওয়ামীলীগ নেতা জামিল খাঁনের একটি সিন্ডিকেট বাহিনী আছে। তাদের দিয়ে সীমান্ত চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করে। নিরীহ মানুষের জমিজমা দখল করে। দল ক্ষমতায় না থাকলেও আওয়ামীলীগ নেতা জামিল খাঁনের ভয়ে এলাকায় কেউ তাদের বিরোধিতা করতে সাহস পায়না।
এঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর আওয়ামীলীগ নেতা জামিল খাঁন তার ছেলে এবং পুত্ররা ভুক্তভোগী পরিবারকে হুমকি প্রদান করে, যদি থানায় দায়ের করা অভিযোগ তুলে না নেওয়া হয়। তাহলে তাদেরকে এর খেসারত দিতে হবে। তাদেরকে প্রানে বাঁচতে দিবেনা। আওয়ামীলীগ নেতা জামিল খাঁন কর্তৃক এমন হুমকির অভিযোগে নিরাপত্তা হীনতায় ভুগছে নিরীহ এই পরিবার। নিজেদের নিরাপত্তা পেতে প্রশাসনের সঠিক ভূমিকা ও হস্তক্ষেপ চেয়ে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত পাঠ করেন, ভুক্তভোগী
আব্দুল ওয়াহাব মিয়া’র পুত্র মামলার বাদী সজিব খাঁন,শরিফ খাঁন, আব্দুল ওয়াহাব মিয়া’র স্ত্রী জমিলা খাতুন।
এসময় নোয়াডর গ্রামের নুরান খানের পুত্র এমেল খাঁন,মোজাম্মেল খাঁন এর স্ত্রী বিলকিস আক্তার, মোশাররফ খাঁন এর স্ত্রী সগিতা আক্তার ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
থানায় দায়ের করা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে, মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই আশরাফ উদ্দিন বলেন,রবিবার ঘটনাস্থলে গেলে বাদী সজিব মিয়াকে বাড়িতে না পাওয়ায় তদন্ত করা হয়নি। আজ আবারও যাবো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতাকর্তৃক হামলা ভাংচুর।। থানার অভিযোগ তুলে নিতে হুমকি,জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫