ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা Logo শান্তিগঞ্জে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

অক্টোবরে দুটি করে ম্যাচ খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল

২০২৬ বিশ্বকাপে চলতি বছরের অক্টোবরেও দুটি করে ম্যাচ খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। এরই মধ্যে সেই সূচিও প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

সেপ্টেম্বরে আর্জেন্টিনা–ব্রাজিল একটি ম্যাচ আলাদা দিনে হলেও এবার একই দিনে পড়েছে দুটি ম্যাচই। এর মধ্যে মাত্র ৩০ মিনিট ব্যবধানে মাঠে গড়াবে একটি ম্যাচ।

কনমেবলের সূচি অনুযায়ী, ১৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনার পরের ম্যাচ। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে এই ম্যাচে মেসি বাহিনীর প্রতিপক্ষ প্যারাগুয়ে।

মেসিদের পরের ম্যাচ পেরুতে। আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টায় লিমার এস্তাদিও নাসিওনালে গড়াবে ম্যাচটি।

অন্যদিকে ১৮ অক্টোবর পেরু–আর্জেন্টিনার ঘণ্টা দুয়েক আগে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল ৬টায় মন্তেভিদেওর এস্তাদিও সেন্তেনারিওতে উরুগুয়ের বিপক্ষে খেলবে নেইমাররা।

এর আগে, ১৩ অক্টোবর কুইয়াবার অ্যারেনা পান্তানালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের সূচিও ঘোষণা করেছে কনমেবল। আগামী ২১ নভেম্বর মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচে নেইমার–অ্যালিসনরা আতিথ্য দেবেন মেসি–দি মারিয়াদের। তবে এখনও এই ম্যাচের ভেন্যু এবং শুরুর সময় জানা যায়নি।

সর্বশেষ ২০২১ সালের ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্থগিত হয় ম্যাচটি। তবে পরের আর ম্যাচটি আয়োজিত হয়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

অক্টোবরে দুটি করে ম্যাচ খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল

আপডেট সময় ১২:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩