ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে মেম্বার প্রার্থী আব্দুস সালামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দোয়ারাবাজারে ছাত্র আন্দোলনে আহতদের তালিকা যাচাইয়ে সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  আহতের তালিকা যাচাইয়ের লক্ষ্যে ছাত্র সমন্বয়কদের সাথে
উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডাঃ মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির সদস্য সোহেল মিয়া ও রাজিব আহমদ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
আগষ্টে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় সংঘটিত ঘটনায় বিভিন্ন অঞ্চলে আন্দোলনে অংশগ্রহণ করে আহত দোয়ারাবাজার উপজেলার ৫  জনের তালিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চান নিহত ও আহতদের তালিকা সঠিকভাবে হয়েছে কিনা, কেউ বাদ গিয়েছে কিনা,অথবা বেসরকারী ক্লিনিকে যারা চিকিৎসা নিয়েছে তারা তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে কিনা। এ সময় ছাত্র সমন্বয়করা তালিকা দেখেন। তারা ও কতৃপক্ষ তালিকা যাচাই ও বাছাই করার জন্য সময় নেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে মেম্বার প্রার্থী আব্দুস সালামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে ছাত্র আন্দোলনে আহতদের তালিকা যাচাইয়ে সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪