ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল Logo তরুণ দুই আলেমের যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ দ্বীন বিজয়ের প্রত্যয়ে আনুষ্ঠানিক ফরম পূরণ

সুনামগঞ্জে জেলা কাবিটা মনিটরিং কমিটির সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের মতবিময়

  • এস,এম এ ফয়সাল
  • আপডেট সময় ১১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সদর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাধ নির্মানে গঠিত জেলা কাবিটা মনিটরিং কমিটির সাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের মতবিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২৮ ফেব্রুয়ারীর মধ্যে জেলার হাওরের সকল বাধ নির্মান কাজ সমাপ্ত করার জন্য জোর দেয়া হয়। গনমাধ্যম কর্মীরা তাদের বক্তব্যে বলেন, বাধ নির্মানে গঠিত ৬৭৫ টি প্রকল্পের মধ্যে ১০৫ টি ক্লোজার (ঝুঁকিপুর্ণ বাধ) রয়েছে। এগুলির কাজ এখনি শেষ করতে না পারলে পানির চাপে বাধ টিকানো সম্ভব হবে না। সভায় উন্মুক্ত আলোচনায় গনমাধ্যম কর্মীদের এসব আলোচনার প্রেক্ষিতে জেলা কাবিটা কমিটির সভাপতি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নির্ধারিত বাধ নির্মানের সহিত সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের স্বচ্ছতা জবাবদিহিতার সহিত নিজ নিজ দ্বায়িত্ব পালনে নির্দেশ প্রদান করেন।
শনিবার (২৫ জানুয়ারী) সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর সসঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার, সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা কাবিটা কমিটির সদস্য এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কাবিটা মিটির সদস্য এডভোকেট সেরেনুর আলী, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, জেলা কাবিটা মনিটরিং কমিটির সদস্য ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, কাবিটা কমিটির সদস্য ও এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, কাবিটা কমিটির সদস্য আবু নাসার, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল, জেলা কাবিটা মনিটরিং কমিটির সদস্য কানিজ সুলতানা, চ্যানেল ২৪ প্রতিনিধি এআর জুয়েল, সাংবাদিক জাকির হোসেন, সময় টিভি প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র প্রমূখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে জেলা কাবিটা মনিটরিং কমিটির সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের মতবিময়

আপডেট সময় ১১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫