ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

গীতিকার হিসেবে এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের মুনসুর সানী

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০২:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সময়ের ব্যস্ততম গীতিকার মুনসুর সানী পেলেন “এটিএন বাংলা বাবিবাস অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪”। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আয়োজিত জমকালো এই বাবিসাস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মুনসুর সানীর পক্ষে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন গীতিকারের আত্নীয় পুলিশ সদস্য আলমগীর হোসেন।দেশের বাইরে থাকায় মুনসুর সানী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
সাম্প্রতিক যুক্তরাজ্য প্রবাসী  IK Music Station এর কর্ণধার ইমদাদ খানের প্রযোজনায় একক গীতিকার হিসেবে মুনসুর সানী দারুণ কিছু গান লিখেছেন এবং সেই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।IK Music Sation এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত “সেই যাদুটা আমারে শিখাও” শিরোনামের একটি  গানের জন্য তিনি এই অ্যাওয়ার্ড  পেয়েছেন।গানটিতে সংগীতায়োজন করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন সময়ের সেরা সংগীতায়োজক ও কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও লায়লা। মুক্তির কয়েকদিনের মাথায় মাত্র ৮০ টি সাবস্ক্রাইবার সম্পন্ন ইউটিউব চ্যানেল IK Music Station থেকে গানটি মিলয়ন ভিউ অতিক্রম করার পাশাপাশি ফেসবুক,ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন প্লাটফর্মে জনপ্রিয় হয়ে উঠে।
অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে গীতিকার মুনসুর সানী বলেন, অনেক গান লিখেছি কিন্তু এই গানটি স্পেশাল কিছু ছিল বলেই এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড লাভ করেছি।গীতিকার হিসেবে একটি জাতীয় চ্যানেলের স্বীকৃতি আমার জন্য একটি মাইলস্টোন।সামনে অনেক কাজ।ইমদাদ খান ভাই আমার গান গুলো প্রযোজনা করছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।প্রাতিষ্ঠানিক স্বীকৃতির চেয়ে দেশের মানুষের স্বীকৃতি বড় বিষয়। দেশের মানুষ  আমার গান পছন্দ করেন এটাই আমার সবচে বড় অ্যাওয়ার্ড।
উল্লেখ্য,গীতিকার মুনসুর সানীর বাড়ী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সুজাতপুর গ্রামে। জীবনের প্রয়োজনে তিনি ইতালী বসবাস করেন।বাংলা সংগীত জগৎকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি দেশের বাইরে থেকেও ঢাকার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় বাংলা গান নিয়ে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

গীতিকার হিসেবে এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের মুনসুর সানী

আপডেট সময় ০২:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫