ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল Logo তরুণ দুই আলেমের যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ দ্বীন বিজয়ের প্রত্যয়ে আনুষ্ঠানিক ফরম পূরণ Logo শান্তিগঞ্জে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শান্তিগঞ্জে কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শ্রমিক যোগাযোগ পক্ষ পালন উপলক্ষে গনসংযোগ করছে পাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন।শুক্রবার(১৮এপ্রিল)বিকালে সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য ও পাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি শিক্ষানবীশ আইনজীবী আজমল
হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথারিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দুর রশিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথারিয়া বাজার ইউনিট এর সভাপতি মোঃসৈয়ফুল আলম শিপলু।
আরো উপস্থিত ছিলেন পাথারিয়া বাজার ইউনিটের জামায়াতের সেক্রেটারি মাছুম আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য, শেকুল ইসলাম, মোঃজয়নাল আবেদীন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিক ময়দানে হাজারো সমস্যা রয়েছে। যুগ যুগ ধরে এখানে শোষণ-বঞ্চনা ও ব্যাপক দুর্নীতি চলছে। ফলে শ্রমিকরা যেমন তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তেমনিভাবে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক মানুষ দুনিয়াবী স্বার্থের জন্য শ্রমিকদের ও দেশকে বঞ্চিত করছে। আমরা এই সকল মানুষদের রোষাণল থেকে শ্রমিকদের রক্ষা করতে চাই।
সভাপতির বক্তব্যে আজমল হোসেন বলেন, দাওয়াতি কাজ যদি পরিকল্পিতপন্থায় করা যায় তাহলে সংগঠনের সম্প্রসারণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সংগঠনের তৃণমূলে যারা কাজ করে তারাই সংগঠনের প্রাণ। তারা যখন সংগঠনের কাজ বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করে তখন সংগঠনের সম্প্রসারণ অতিদ্রুত ঘটে। আমরা প্রত্যাশা করছি আসন্ন শ্রমিক যোগাযোগ পক্ষ পালনের মাধ্যমে সংগঠন মজবুত ও শক্তিশালী হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

শান্তিগঞ্জে কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন

আপডেট সময় ০৮:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫