স্টাফ রিপোর্টার:
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের ৮১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়।
মাদকবিরোধী ঐক্য পরিষদ, সুনামগঞ্জের প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৯ আগস্ট ২০২৬ তারিখে শান্তিগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে হারুনুর রশীদ হারুনকে সভাপতি এবং আলী আহমদ দুলালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কামাল হোসেনকে সিনিয়র সহ-সভাপতিসহ একাধিক ব্যক্তিকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে কামরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং একাধিক ব্যক্তিকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি যুব বিষয়ক, আইন বিষয়ক, ক্রীড়া, সমাজকল্যাণ ও ছাত্রবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটিতে কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরাও রয়েছেন।
নবগঠিত ৮১ সদস্যের উপজেলা কমিটি আগামী এক বছর শান্তিগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগের মাধ্যমে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়ে তুলতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
কমিটির নবনির্বাচিত সভাপতি হারুনুর রশীদ হারুন ও সাধারণ সম্পাদক আলী আহমদ দুলালসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা
ঢাকা
,
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের ৮১ সদস্যের উপজেলা কমিটি অনুমোদন সভাপতি হারুনুর রশীদ হারুন, সাধারণ সম্পাদক আলী আহমদ দুলাল
-
মান্নার মিয়া - আপডেট সময় ১১:২৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- ৫৫৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ












