ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

রমজান উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(৪ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পাগলা বাজার ও আক্তাপাড়া বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ক্রেতা ও ভোক্তা সাধারণকে সচেতনতা বৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ২ টি মামলায় ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার নেতৃত্বে বাজার মনিটরিংয়ে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলীসহ আরও অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে রমজান মাস জুড়ে উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম এবং কোন ব্যবসায়ী যেনো হঠাৎ করে কোন পন্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেই বিষয়ে আমাদের কড়া নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

রমজান উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

আপডেট সময় ০৫:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫