ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত, ৪ জনকে জরিমানা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৭:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রির দায়ে ৪ জন ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে কাঁচাবাজার, মাছ বাজার, ডিম-মাংসের দোকান, মুদি দোকান, সিলিন্ডারের দোকান ও ফলের বাজারে মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে ক্রেতাসাধারণকে ক্রয় রশিদ সংগ্রহ করে পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়।
এ সময় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল্লাহ পুলিশ ফোর্সসহ উপস্থিত ছিলেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

নোয়াখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত, ৪ জনকে জরিমানা

আপডেট সময় ০৭:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬