ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

ধর্মপাশার খলিলুর রহমান চাঁদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

  • মহি উদ্দিন আরিফ
  • আপডেট সময় ০৩:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মোঃ এনামুল হকের ছোট সন্তান খলিলুর রহমান চাঁদ। গত ১৪ই মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ৭৬ সদস্যের এ কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
ছোটবেলা থেকেই চাঁদ ছিলেন দুরন্ত এবং মেধাবী। পড়াশোনায় রেখেছেন তিনি কৃতিত্বের স্বাক্ষর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় ময়মনসিংহ মহানগর ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহন করেন। এসময় ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার তার নামে ৩টি নাশকতার মিথ্যা মামলা দায়ের করে।তারপরও তিনি ছিলেন আপোষহীন। পরবর্তীতে তিনি ২০২০-২১ সেশনে সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। ২০২০ সাল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন নিয়মিত কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।জুলাই-গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
মেধাবী ছাত্রনেতা চাঁদ জানান,মূল্যায়িত হওয়ায় আমি আনন্দিত সেই সাথে সংগঠনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলমান গণতান্ত্রিক আন্দোলন ত্বরান্বিত করার লক্ষ্যে আমার উপর অর্পিত পবিত্র দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো। ছাত্রদের ন্যায্য দাবী আদায়, দেশের মানুষের বাক স্বাধীনতা রক্ষা ও চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কার্যকরী ভূমিকা রাখতে চাই।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

ধর্মপাশার খলিলুর রহমান চাঁদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

আপডেট সময় ০৩:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫