ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

আপনাদের সন্তান হিসেবে সেবা করার সুযোগ চাই : সৈয়দ তালহা আলম 

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী(ওয়াক্কাস গ্রুপ) ও কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেছেন, আমি আপনাদের সন্তান হিসেবে সেবা করা সুযোগ চাই। আমি চাই সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে। এই দাবী নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা রাজনীতি করি কবরের সঞ্চয়ের জন্য। যাতে মরে গেলেও মানুষ মনে রাখে।  এটাই আমাদের সম্পদ। আমরা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করিনা। আল্লাহ অনেক দিয়েছেন। এখন বাকিজীবন মানুষের ভালোবাসা নিয়ে কাটাতে চাই। আমি নগন্য মানুষ। আমাকে আপনাদের ভালোবাসায় রাখবেন সেটাই প্রত্যাশা৷ 
রবিবার(২৫ মে) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারে সৈয়দ তালহা আলমের সমর্থনে পাথারিয়া ইউনিয়ন জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ছিল তখন কেউ কথা বলতে পারেন নি। কিন্তু আমরা কথা বলেছি। আমরা আন্দোলন করেছি। কিন্তু এখন অনেকে এসে নানা কথা বলবেন, আশা ভরসা দিবেন।  এতদিন তাদের কোন খবর ছিল না। আমি আপনাদের আশ্বস্ত কর‍তে চাই আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি সবাইকে সাথে নিয়েই উন্নয়ন কাজ করবো। আমি আপনাদের সাথে আত্মার সম্পর্ক করতে চাই। যে সম্পর্ক সবসময়ই বজায় থাকে। 
পাথারিয়া ইউনিয়ন জমিতের সভাপতি মাওলানা শফিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, পাথারিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী তারা মিয়া, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান,  সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ ও জগন্নাথপুর  উপজেলা জমিয়তের যুগ্ন সম্পাদক মাওলানা শাহীনুর রহমান শাহীন প্রমুখ৷ 
এসময় জেলা যুব জমিয়তের সভাপতি কবির আহমদ খান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহিদুর রহমান, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, পাথারিয়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামসহ ইউনিয়ন জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

আপনাদের সন্তান হিসেবে সেবা করার সুযোগ চাই : সৈয়দ তালহা আলম 

আপডেট সময় ১০:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫