ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে লটারী বিতর্কে সত্যের পক্ষে দাঁড়ালেন গ্রামের মানুষ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কান্দাগাঁও পয়েন্টে খাদ্যবান্ধব লটারী বিতর্কে ফয়জুল হক-এর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগকে স্থানীয়রা মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বলে তীব্র নিন্দা জানিয়েছেন। অভিযোগটি করেছেন মোজাহিদ আলী (পিতা: মৃত উস্তার আলী, ধনপুর, শান্তিগঞ্জ)।
রবিবার,(১৭ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের নিয়োগকৃত তদন্ত কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী-এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ফয়জুল হক বলেন, “আমি যথাযথ কাগজপত্রের মাধ্যমে আবেদন করেই লটারীপ্রাপ্ত হয়েছি। আমার বিরুদ্ধে ২০১৯ সালে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার ফল। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এজেন্ট থাকার কারণে আমাকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানো হয়েছে। আমি এলাকার মানুষের আস্থা অর্জন করেছি; মসজিদের মোতওয়াল্লী, স্কুল কমিটি ও কবরস্থানের ক্যাশিয়ার পদে দায়িত্ব পালন করেছি।”
এ সময় স্থানীয়রা, যেমন ১ নং ওয়ার্ড সদস্য আব্দুল মোছব্বির এবং ধনপুর গ্রামের আব্দুল সালাম, আজুল মিয়া, আব্দুল আলী ও দুলাল মিয়া, অভিযোগকে “সম্পূর্ণ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক” বলে উল্লেখ করেছেন। তারা বলেন, “ফয়জুল হক গ্রামের একজন আদর্শ মানুষ। মামলা এখনও আদালতে চললেও তিনি কোনো সাজাপ্রাপ্ত পলাতক আসামী নন। তাহলে ডিলার নিয়োগে সমস্যা কোথায়?”
অভিযোগকারী মোজাহিদ আলী জানান, “মাদক মামলা চলাকালীন ডিলার নিয়োগ করা সরকারি নীতিমালা পরিপন্থী, তাই আমি অভিযোগ করেছি।”
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা কর্তৃক নিয়োগকৃত তদন্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শান্তিগঞ্জের সাধারণ মানুষ বলছেন, “রাজনৈতিক ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের মধ্যেও ফয়জুল হক এলাকার মানুষের আস্থা ও সমর্থনে দাঁড়িয়ে আছেন।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে লটারী বিতর্কে সত্যের পক্ষে দাঁড়ালেন গ্রামের মানুষ

আপডেট সময় ০৯:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫