ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ Logo শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক, ওসির কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার Logo শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিল স্বজনরা Logo পাথারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় হাফিজুর রহমান মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় Logo সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে Logo পশ্চিম শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন Logo মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান দুই উপজেলাকে মাদকমুক্ত করে ছাড়ব শান্তিগঞ্জে এম কয়ছর আহমেদ Logo দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটি Logo শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের ৮১ সদস্যের উপজেলা কমিটি অনুমোদন সভাপতি হারুনুর রশীদ হারুন, সাধারণ সম্পাদক আলী আহমদ দুলাল Logo শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপনের মতবিনিময়

শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক, ওসির কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
আটক আসির মিয়া (৩০) শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়ার পর আসির মিয়া আত্মীয়-স্বজনের সহায়তায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি প্রচার করেন।
সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। ওসি রতন শেখ পিপিএমের নেতৃত্বে ডিবির এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশনসহ ডিবি সদস্যরা এবং সদর থানার এসআই জহির হোসেন অভিযানে অংশ নেন।
অভিযানের একপর্যায়ে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে আসির মিয়াকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে আসির মিয়া থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশের অভিযানে তাকে পুনরায় আটক করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক, ওসির কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬