দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মোছাঃ নোহা আক্তার হাবিবা (১৩) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার, দুপুর আনুমানিক ১টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নোহা আক্তার হাবিবা ঠানাখালী-শ্রীনারায়ণপুর, করিমপুর, দিরাই, সুনামগঞ্জ এলাকার মোঃ শফিকনূর ও মোছাঃ শিবলি বেগমের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও কালো রঙের সেলোয়ার। তার গায়ের রং উজ্জ্বল ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের সদস্যরা নিখোঁজ কিশোরীর সন্ধানে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।
কোনো সহৃদয় ব্যক্তি নোহা আক্তার হাবিবার সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
মোঃ শফিকনূর (পিতা) — ০১৩৩৩৪১৮৬৪১
মোছাঃ শিবলি বেগম (মাতা) — ০১৬১০৯৯৩০২৮
ঠিকানা: ঠানাখালী-শ্রীনারায়ণপুর, করিমপুর, দিরাই, সুনামগঞ্জ।

জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক : 




















