স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ নম্বর পাথারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জামিল আহমদের সমর্থনে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টায় ইউনিয়নের দক্ষিণ গাজীনগর গ্রামে প্রার্থীর নিজ বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গাজীনগর গ্রামের প্রবীণ মুরব্বি চানফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জামিল আহমদ। তিনি সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির একাধিকবার নির্বাচিত সদস্য।
এ সময় বক্তব্য দেন গাজীনগর গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল আজিজ রিয়াজ উদ্দিন,পাথারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল বাতেন,বাবুল হোসেন,শওকত আলী,জিয়াউর রহমান,আক্তার হোসেন,আজমল হোসেন, জালাল মিয়া, সাফির উদ্দিন, মহিম উদ্দিন, ছাত্তার মিয়া ও তুহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী জামিল আহমদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপস্থিত সবার দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “অতীতে আমাদের গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি সততা ও নিষ্ঠার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যাঁরা জীবিত আছেন, তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে জনসেবায় কাজ করতে চান। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, মানুষের কল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন।
স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর সমর্থনে মতবিনিময় করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।
ঢাকা
,
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক
-
মান্নার মিয়া - আপডেট সময় ১১:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- ২২৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
















