স্টাফ রিপোর্টার:
২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শহীদের মর্যাদা দানের জন্য দোয়া করা হয়।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন এলাকায় লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে মানুষ হত্যা ও নির্যাতনের যে ঘটনা ঘটেছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে আর না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। একই ধরনের চরিত্র নিয়ে কেউ যেন আবার রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের অধিকার হরণ করতে না পারে, সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানায় তারা।
আলোচনা শেষে ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা মহান আল্লাহর কাছে তাদের শহীদের মর্যাদা ও জান্নাত কামনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিগঞ্জ উপজেলার আমির হাফিজ আবু খালেদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন,উপজেলা জামায়াতের নেতা হাফিজ মিলন আহমেদ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমেদ,উপজেলা শিবিরের সভাপতি নূর নবী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক, আতিকুর রহমান রুয়েব,পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কবির আহমেদ ও সেক্রেটারি শিব্বির আহমেদ প্রমুখ।
ঢাকা
,
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিগঞ্জে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া
-
মান্নার মিয়া - আপডেট সময় ০৮:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- ৫৪৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

















