স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টিগত অবস্থার উন্নয়ন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে ‘মিউচুয়াল লার্নিং ফর ইমপ্রুভিং হেলথ অ্যান্ড নিউট্রিশন সিনারিও’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) আয়োজিত এ কর্মশালায় অর্থায়ন করে নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপারেশন (নোরেক)।
ইরার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা ফজলুল করিমের সঞ্চালনায় এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন।
আরও বক্তব্য রাখেন সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস বিশ্বাস, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, ইউপি সদস্য আব্দুল মছব্বি এবং শিক্ষার্থী আকলিমা আক্তার, আমিনুল হক আফরিন, ফাবিহা আক্তার ও সামিহা ইসলামসহ অনেকে।
কর্মশালায় ইরার মেডিকেল অফিসার ডা. তানিয়া আক্তার এবং নিউট্রিশন কর্মকর্তা সফিনাতুস ছাবিহা নেপাল ও বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক অভিজ্ঞতা বিনিময় করেন।
কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, সংশ্লিষ্ট বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টিসেবা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।
ঢাকা
,
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা
-
মান্নার মিয়া - আপডেট সময় ০৮:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- ৫৩১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

















