ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

ট্রেনে কাটা

ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক শিশু। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুমটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি আক্তার (২৮) পাটগ্রাম উপজেলার রহমানপুর ধবসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৫)। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনেকাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় এক শিশু আহত হয়। পরে পাটগ্রাম উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী আকবার মিয়া বলেন, আমরা ভুট্টাক্ষেতে কাজ করছিলাম। এসময় ট্রেন কয়েকবার হুইসেল দেয় পরে দেখি দুইজন রেলে কাটা পড়ে মারা গেছেন। আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, একই পরিবারের মা ও মেয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন। দুই বছরের এক শিশুকে আহত অবস্থায় পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

বুড়িমারী স্টেশন মাস্টার নুর আলম বলেন, ট্রেন যাত্রীদের মাধ্যমে জানতে পারলাম যে দুইজন ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

আপডেট সময় ০১:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩