ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪০

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের উড়োজাহাজটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল।। নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষ এই খবর দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, শত শত উদ্ধারকর্মী পাহাড়ি এলাকায় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন, যেখানে ইয়েতি এয়ারলাইন্সের অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জগন্নাথ নিরুলা রয়টার্সকে বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। তিনি জানান, আবহাওয়া পরিষ্কার ছিল।

স্থানীয় একটি টিভি চ্যানেলে দেখানো হয়েছে, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে। উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। আশপাশে জনতা ভিড় করেছেন। তারা উড়োজাহাজটির ভাঙা অংশ সংগ্রহ করছেন।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুইজন দক্ষিণ কোরিয়ান, একজন অস্ট্রেলিয়ান, একজন ফ্রেঞ্চ  এবং একজন আর্জেন্টিনিয়ান নাগরিক ছিলেন বলে জানিয়েছে নেপাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

টুইন ইঞ্জিনের এটিআর ৭২ মডেলের উড়োজাহাজটি ইয়েতি এয়ারলাইন্সের। এই এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা বলেন, ৭২ আরোহীর মধ্যে চারজন ক্রু সদস্য ছিলেন।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ১৫ বছরের পুরোনো। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট র‍্যাডার২৪ এই তথ্য জানিয়েছে। এটিআর ৭২ টুইন ইঞ্জিন টারবোপ্রপ উড়োজাহাজটি এয়ারবাস ও ইতালির লিওনার্দোর যৌথ উদ্যোগে নির্মিত।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল জরুরিভাবে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন বলে দেশটির এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪০

আপডেট সময় ০৩:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩