ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

অস্ট্রেলিয়ায় সব থেকে বড় ব্যাঙ এর সন্ধান মিলেছে

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে কনওয়ে ন্যাশনাল পার্কে দানবাকার একটি ব্যাঙ পেয়েছেন সেখানকার এক বনকর্মী।  ব্যাঙটির আকার-আকৃতি এতটাই বড় যে বন্যপ্রাণী কর্মকর্তারা এটিকে প্ৰথমে নকল বলে মনে করেন। এই টোড প্রজাতির ব্যাঙটিকে ‘টোডজিলা’ বলা হয়।

কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ শুক্ৰবার (২০ জানুয়ারি) জানিয়েছে, বড় আকারের ব্যাঙটি সাধারণ ব্যাঙের থেকে ছয় গুণ বড় এবং এটির ওজন দুই কেজি সাতশ গ্রাম। বনকর্মীরা মনে করছেন এটি বিশ্বরেকর্ড ভাঙতে পারে।

১৯৩৫ সালে অস্ট্রেলিয়ায় প্রথম পাওয়া যায় এ ধরনের ব্যাঙ। এখন তাদের সংখ্যা ২০০ কোটির বেশি।

পার্ক রেঞ্জার কাইলি গ্রে কুইন্সল্যান্ডে টহল দেওয়ার সময় বিশাল উভচর প্রাণীটিকে প্রথম দেখতে পান। তিনি বলেন, ‘আমি কখনই এতো বড় ব্যাঙ দেখিনি। এটি দেখতে প্রায় একটি ফুটবলের মতো। আমরা এটিকে টোডজিলা বলে ডাকি।’ তার দল দ্রুত টোডজিলাকে ধরে ফেলে এবং জানতে পারে এটি স্ত্রী ব্যাঙ।

১৯৯১ সালে প্রিন্সেন নামে সুইডেনের একটি পোষা ব্যাঙের ওজন ছিল দুই কেজি ৬৫ গ্রাম। বৃহত্তম ব্যাঙ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে এটি।

গ্রে বলেছেন, দৈত্য আকারের ব্যাঙটি সম্ভবত পোকামাকড়, সরীসৃপ ও ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীদের খেয়ে থাকে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় সব থেকে বড় ব্যাঙ এর সন্ধান মিলেছে

আপডেট সময় ০২:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩