ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথের পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার কড়ইতলা রেলক্রসিং এলাকায় একজন ও দুপুরে শ্রীনিধি রেলওয়ে স্টেশন আউটার এলাকায় অপরজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শ্রবণপ্রতিবন্ধী কাশেম মিয়া (৬৫)। তিনি পেশায় একজন সেলোমেশিন মেকানিক ও চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের সুচেন্দ্র বিশ্বাসের ছেলে কর্ণ বিশ্বাস (৬২)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে শ্রবণপ্রতিবন্ধী কাশেম মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর গ্রামের পাশে থাকা রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা ঢাকামুখী এগারোসিদ্ধুর এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, একই উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের সুচেন্দ্র বিশ্বাসের ছেলে মানসিক ভারসাম্যহীন কর্ণ বিশ্বাস (৬২) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনিধি রেলস্টেশনের পশ্চিম পাশে আউটারের পাশ দিয়ে রেললাইন পার হতে গেলে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি এক্সপ্রেসের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতদের নিজ গ্রামের পাশেই ঘটনাটি ঘটায় পুলিশ খবর পাওয়ার আগেই স্বজনরা মরদেহ দুটো বাড়ি নিয়ে যান।

ভৈরব রেলওয়ে পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান রুমেল বলেন, সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

রায়পুরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

আপডেট সময় ০৮:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩