ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শ্যালকের দায়ের কোপে ভগ্নিপতি খুন

শ্যালকের দায়ের কোপে আব্দুস সাত্তার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শ্যালক আলামিন মিয়া (৩৫) পলাতক রয়েছেন। নিহত আব্দুস সাত্তার ওই এলাকার মৃত সামির উদ্দিনের ছেলে। শ্যালক আলামিন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলামিন একজন মানসিক রোগী। আট বছর ধরে তিনি শিকলবন্দি অবস্থায় ছিলেন। চিকিৎসার জন্য পাঁচ মাস আগে তার বাঁধন খুলে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে আব্দুস সাত্তার ভাত খাচ্ছিলেন। এসময় অতর্কিতভাবে শ্যালক আলামিন পেছন থেকে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি মাহমুদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত আলামিন মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুমন রহমান: জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শ্যালকের দায়ের কোপে ভগ্নিপতি খুন

আপডেট সময় ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩