ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

১৭ বছর পর বন্ধুর খুনী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জমি ও বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মামলায় শামীম শেখ (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। শামীম দীর্ঘ ১৭ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, নড়াইলের নড়াগাতি থানা এলাকায় বন্ধুর সঙ্গে তর্ক-বিতর্কের জেরে নৃশংসভাবে কুপিয়ে বন্ধু রাজুকে হত্যার মামলায় মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, ২০০৫ সালে বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেফতার শামীম শেখ। জমি এবং বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্ক-বিতর্কের এক পর্যায়ে নিহত রাজু গ্রেফতার শামীমকে আঘাত করে। পরবর্তীতে শামীম সুস্থ হয়ে রাজুকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী সুযোগ খুঁজতে থাকে শামীম।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, এক পর্যায়ে সুযোগ বুঝে পরিকল্পনা মোতাবেক শামীম ও তার ছয় সহযোগী মিলে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামি শামীম শেখ এবং তার ছয় সহযোগীকে আইনশৃঙ্খলা বাহিনী একে একে গ্রেফতার করে।

হত্যা মামলায় গ্রেফতার হওয়ার তিন মাস পর শামীম জামিনে মুক্তি পান। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে আদালত এ মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

১৭ বছর পর বন্ধুর খুনী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় ০৩:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩