ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে, উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে

ভূমিকম্পের দু’দিনের বেশি সময় পেরিয়ে গেলেও উভয় দেশে ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ আটকে পড়ে আছেন। গত কয়েক দশকের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। ধ্বংসাবশেষ আর আবর্জনার নিচে আটকে পড়া লোকজনকে জীবিত উদ্ধারের আশা সময়ের সাথে সাথে ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এর মাঝে উদ্ধার তৎপরতায় প্রতিবন্ধকতা তৈরি করেছে হিমাঙ্কের নিচে কিংবা তার কাছাকাছি পর্যায়ের তাপমাত্রা। এছাড়া দেশ দুটি গৃহহীন হয়ে পড়া লাখ লাখ মানুষও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। খোলা আকাশের নিচে তীব্র ঠান্ডায় অত্যন্ত মানবেতর সময় পার করছেন তারা। ঠান্ডা থেকে বাঁচতে ধ্বংসাবশেষ পুড়িয়ে শরীর গরমের চেষ্টা করছেন তারা।তুরস্ক-সিরিয়ার সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, উভয় দেশে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৯ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভূমিকম্পে মৃত্যুর হালনাগাদ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তুরস্কে ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬ হাজার ১৭০ জন মারা গেছেন।সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা বলা হয়েছে, দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১৬২ জনে পৌঁছেছে। এর মধ্যে দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে ১ হাজার ৯৩০ জন মারা গেছেন। আর সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে প্রাণ গেছে ১ হাজার ২৬২ জনের।সিরিয়ায় ভূমিকম্পে আহত হয়েছেন ৫ হাজার ১৫৮ জন। আহতদের মধ্যে সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলের ২ হাজার ২৫৮ জন এবং বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলের ২ হাজার ৯০০ জন বাসিন্দা রয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে, উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে

আপডেট সময় ০২:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩