ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার কতটা মারাত্মক

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং গতমাসে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় আক্রান্ত অংশ অপসারণ করা হয়। মি. বাইডেনের ত্বক থেকে ক্যান্সারে আক্রান্ত সব টিস্যু অপসারণ করা হয়। তার চিকিৎসক জানিয়েছেন এখন মি. বাইডেনের আর কোন চিকিৎসার প্রয়োজন নেই।তবে চলমান স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মি. বাইডেনের ত্বক পর্যবেক্ষণে রাখা হবে বলে চিকিৎসক জানিয়েছেন।আশি বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার দেখা গেছে প্রেসিডেন্ট বাইডেন সবল আছেন এবং তিনি ‘দায়িত্ব পালনের জন্য পুরোপুরি ভালো’ আছেন।মি. বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গণমাধ্যমে দেয়া একটি বিবৃতিতে জানিয়েছেন ১৬ই ফেব্রুয়ারি প্রেসিডেন্টের বুকের ত্বক থেকে ক্যান্সারে আক্রান্ত টিস্যু অপসারণ করা হয়েছে। ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাকে চিকিৎসা দেয়া হয়।“এখন আর কোন চিকিৎসার প্রয়োজন নেই,” বলেন চিকিৎসক ও’কনর। যে জায়গা থেকে ক্যান্সারে আক্রান্ত টিস্যু অপসারণ করা হয়েছে সে জায়গাটি ‘চমৎকারভাবে সেরে উঠেছে’ বলে চিকিৎসক জানিয়েছেন।চিকিৎসকের পাঠানো নোটে আরো বলা হয়েছে মি. বাইডেনের ত্বকে যে ধরণের ক্যান্সার পাওয়া গেছে সেটি সাধারণত অন্য জায়গায় ছড়ায় না।আমেরিকায় যে দুই ধরণের ত্বকের ক্যান্সারে মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে তার মধ্যে একটি হচ্ছে – বাসেল সেল কার্সিনোমা। মি. বাইডেনের ক্যান্সারও এ ধরণের ছিল। তবে এ ধরণের ক্যান্সারের চিকিৎসা বেশ ব্যয়বহুল।জানুয়ারি মাসে মি. বাইডেনের স্ত্রী জিল বাইডেনও একই ধরণের ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তখন তার ত্বকের তিনটি জায়গা থেকে টিস্যু অপসারণ করা হয়েছিল। এর মধ্যে দুটি জায়গায় ক্যান্সারের অস্তিত্ব পাওয়া গেছে।প্রেসিডেন্ট হবার আগেও মি. বাইডেনের ত্বক থেকে কয়েকবার ক্যান্সারে আক্রান্ত টিস্যু অপসারণ করা হয়েছিল।মি. বাইডেনের চিকিৎসক ও’কনর ২০২১ সালে একটি নোটে লিখেছেন, প্রেসিডেন্টের ত্বক থেকে ক্যান্সারে আক্রান্ত অংশ অস্ত্রোপচার করে বাদ দেয়া হয়েছে। তার ত্বকের আর কোন অংশে ক্যান্সারের সন্দেহজনক অস্তিত্ব নেই বলে তখন জানানো হয়েছিল।ত্বকের ক্যান্সার প্রতিরোধ করার জন্য চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, রোদে যাবার সময় শরীর ঢেকে যাওয়া এবং সানস্ক্রিন লোশন ব্যবহার করা। এমনকি শীতকালেও সানস্ক্রিন লোশন ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা।ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস রয়েছে মি. বাইডেনের পরিবারে। তার প্রাপ্ত বয়স্ক ছেলে ২০১৫ সালে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।ধারণা করা হচ্ছে, মি. বাইডেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হাবার জন্য তার প্রার্থিতা ঘোষণা করবেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার কতটা মারাত্মক

আপডেট সময় ০৭:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩