ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সীতাকুণ্ডের বিস্ফোরণে নিহত বেড়ে ৭

পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় প্রভাষ লাল শর্মার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তির পর থেকে তার আর জ্ঞান ফেরেনি।’চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন প্রভাষ লাল শর্মার মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।নিহত ৫৫ বছর বয়সী প্রভাষ লাল শর্মা উপজেলার ভাটিয়ারী এলাকার বাসিন্দা।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তির পর থেকে তার আর জ্ঞান ফেরেনি।’এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই প্ল্যান্ট ও পাশের তিনতলা অফিস ভবনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বিস্ফোরণে প্ল্যান্টের পাশে অফিস ভবন সহ আশেপাশের কয়েকশ’ ভবনের কাঁচের জানালা ভেঙে পড়ে। ধসে পড়ে অফিস ভবনের ইটের দেয়াল। তাছাড়া বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। আধ কিলোমিটার দূরেও ছিটকে পড়ে অসংখ্য লোহার টুকরো। আর তাই বিস্ফোরণের সময় প্ল্যান্টে ১১ জনের মতো কর্মরত থাকলেও হতাহতের সংখ্যা তার কয়েক গুণ।স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় শনিবার রাত পর্যন্ত নিহত ৬ জন ও আহত ছিল ২৪ জন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছে ২০ জন। সীতাকুণ্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪ জন। তবে রোববার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন। চমেকে হাসপাতালে ভর্তি ১৮ জনের মধ্যে মাকসুদ ও প্রভাষ লাল শর্মা নামের দুজনকে আগেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।তাদের মধ্যে মাকসুদের অবস্থা সংকটমুক্ত হলেও দুদিনেও জ্ঞান ফেরেনি প্রভাষ লাল শর্মার। সবশেষ রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সীতাকুণ্ডের বিস্ফোরণে নিহত বেড়ে ৭

আপডেট সময় ০৬:৪৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩