ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের পতনের পেছনে চারটি কারণ

টানা দুই ম্যাচ হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬তম আসর শুরু করলো রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। বিশ্বের সবচেয়ে আলোচিত টি-টোয়েন্টি লিগ আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স, পাঁচবার শিরোপা জিতেছে ভারতের ধনাঢ্য শিল্পগোষ্ঠী আম্বানি গ্রুপের মালিকানাধীন এই দলটি।কিন্তু এই দলটি ২০২২ সালের আসর যেখানে থেকে শেষ করেছিল ঠিক সেখানেই যেন শুরু করলো ২০২৩ সালে, অর্থাৎ একদম তলানীতে।গত বছরও আট ম্যাচ হেরে মৌসুম শুরু করেছিল এই দলটি, সেখানেই প্লে অফ খেলার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল।কিন্তু এবারও একই অবস্থা কেন এই দলটির?

আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ব্যাটারদের তালিকায় এক নম্বরে থাকা সুরিয়াকুমার ইয়াদাভের ব্যাটে রান নেই।গত বছর মুম্বাইয়ের হয়ে আট ম্যাচে ৩০৩ রান তুলেছিলেন সুরিয়া। তবে তার সর্বশেষ ছয়টি ইনিংসে তিনি তিনবার শূন্য রানে আউট হয়েছেন, মোট রান তুলেছেন ২৪।অথচ মাত্র ২০২২ সালেই সুরিয়াকুমার ছিলেন বিশ্বের সেরা ব্যাটারদের একজন।চলতি বছরই সব পর্যায়ের ক্রিকেটে সুরিয়াকুমার ইয়াদাভ ১২ ইনিংসে মাত্র ১৭০ রান তুলতে পেরেছেন।গড় মাত্র ১৫, যে স্ট্রাইক রেটের জন্য তিনি সুপরিচিত সেখানেও ঘাটতি দেখা যাচ্ছে স্পষ্ট।উইকেটের চারদিকে নানা ধরনের শটের রেঞ্জের জন্য সুরিয়াকুমার ইয়াদাভকে মি. ৩৬০ ডিগ্রীও বলা হতো।তবে সুরিয়াকুমারের ওপর এখুনি আশা হারাতে বারণ করছেন সাবেক ক্রিকেটাররা।অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, “সুরিয়াকুমার ইয়াদাভ কী পারেন সেটা সবাই জানে। সাদা বলের ক্রিকেটের কথা যদি বলেন, সুরিয়ার ওপর ভরসা রাখা উচিত।”নিজের শেষ ১০ ইনিংসে কোনও ফিফটি করতে না পারা সুরিয়াকুমার ইয়াদাভ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটা চিন্তার বিষয়ই বটে।মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপের পরিকল্পনা এই ব্যাটারের ওপর নির্ভর করে।আইপিএলের চলতি আসরে ব্যাটিং সহায়ক উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্স দুই ম্যাচে যথাক্রমে ১৭১ এবং ১৫৭ রান তোলে।কিন্তু একবারও এই রান প্রতিপক্ষের জন্য যথেষ্ট হয়নি।দোসরা এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬ ওভার ২ বলের মধ্যেই ১৭১ রান তাড়া করেছিল।শনিবার রাতে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা সময় নিয়েছেন ১৮ ওভার ১ বল।তবে শুধু সুরিয়া নন, মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেন রোহিত শর্মার মতো ব্যাটার, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, দক্ষিণ আফ্রিকার ত্রিস্তান স্টাবসের মত তারকা।কেউই বড় ইনিংস খেলতে পারছেন না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের পতনের পেছনে চারটি কারণ

আপডেট সময় ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩