ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জে ১৭২৬ হেক্টর জমিতে মরিচের বাম্পার ফলন

সুনামগঞ্জ জেলার মরিচ চাষীরা মরিচের বাম্পার ফলনে খুশিতে আত্মহারা। জেলাজুড়ে এখন গাছ থেকে কাঁচা মরিচ তুলতে এবং বাজারজাত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ১২টি উপজেলার বিভিন্ন স্থানে ১৭০৮ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষ হয়েছে ১৭২৬ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৮ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। এখান থেকে ১০ হাজার মেট্রিক টন মরিচ উৎপাদন হবে। যার বাজারমূল্য ৪৫ কোটি টাকা।

কৃষকরা জানান, মরিচের বাম্পার ফলন হওয়ায় তারা লাভবান হতে পারবেন। আবহাওয়া অনুকূলে থাকায় এমন ফলন হয়েছে। সেই সঙ্গে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে। সকাল থেকে বিকেল পর্যন্ত মরিচ তুলে বস্তাবন্দি করেন তারা। সেই মরিচ পাইকাররা ৪ হাজার ৩০০ টাকা মণ বাজারদরে কিনে নিচ্ছেন।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবার মরিচ চাষে বাম্পার ফলন হয়েছে। সেই সঙ্গে বাজারে কাঁচা মরিচের ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

সুনামগঞ্জে ১৭২৬ হেক্টর জমিতে মরিচের বাম্পার ফলন

আপডেট সময় ১২:৩৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩