ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বিষাক্ত সাপের কামড়ে ওজার মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে নিজের পোষা বিষাক্ত সাপের কামড়ে আলী আকবর (৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। নিহত ওঝা উপজেলার কয়ারিয়া এলাকার ছৈয়দ সরদারের ছেলে। শুক্রবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওঝা মো. আলী আকবর দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিষাক্ত জাতি সাপ পুষে আসছিলেন। উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি শরীর থেকে বিষ নামানোর চিকিৎসা করতেন। তিনি ওই সাপ দিয়ে ঝাড়ফুঁক দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু শুক্রবার দুপুরে আলী আকবর ওই সাপগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে খাচা থেকে বের করেন।

এসময় একটি জাতি সাপ হঠাৎ করে তার শরীরে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে সাপের বিষ ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়লে তিনি মারা যান।

কয়ারিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টু বলেন, আমাদের ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আকবর ওঝা তার পোষা সাপের ছোবলে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন মাদারীপুরসহ আশপাশের জেলাগুলোতে সাপে কাটা রোগীদের চিকিৎসা করে আসছিলেন। এলাকায় তিনি আলী আকবর ওঝা নামেই বেশি পরিচিত। তাকে সাপে কামড় দেওয়ার পর পরিস্থিতি খারাপের দিকে গেলে বরিশাল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জেনেছি। কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন জানান, আমরা সাপের ছোবলে ওঝার মৃত্যুর ঘটনা শুনেছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

বিষাক্ত সাপের কামড়ে ওজার মৃত্যু

আপডেট সময় ০২:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩