ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পাশাপাশি ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালানো হয়েছে। এতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে। অপর একটি হামলায় আরও এক ফিলিস্তিনির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার (৩ জুলাই) ভোরে জেনিন শহরে কমপক্ষে ১০ বার বিমান হামলা চালানো হয়। সেখানকার ভবনগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইসরায়েলের সাঁজোয়া যানের একটি বহর শহরের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

জেনিনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আকাশ থেকে বোমাবর্ষণ করা হচ্ছে এবং সরাসরি আক্রমণ চালানো হচ্ছে। তিনি বলেন, বেশ কিছু ভবন এবং বিভিন্ন স্থান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। চারদিক থেকে ধোঁয়া উড়ছে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে অন্তত চারজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পৃথক একটি ঘটনায় পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালক খালেদ আলাহমাদ বলেন, জেনিনে শরণার্থী শিবিরে যা চলছে তা রীতিমতো যুদ্ধ বলা চলে। আকাশ থেকে ওই শিবির লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। প্রতিবার আমরা প্রায় পাঁচ থেকে সাতটি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি এবং আহত লোক নিয়ে গাড়িভর্তি হয়ে ফিরে আসছি।

পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই সোমবার বিমান হামলা চালানো হয়। ২০০৬ সালের পর ওই অঞ্চলে প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে জেনিন এবং উত্তর ফিলিস্তিনি অঞ্চলে সামরিক অভিযান বৃদ্ধি এবং ফিলিস্তিনিদের গ্রামে বসতি স্থাপনকারীদের আক্রমণ আরও বেড়েছে।

এর আগে গত ২১ জুন ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয় এবং ১৯ জুন জেনিনের ওপর হেলিকপ্টার থেকে চালানো হামলায় সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ট্রুমুস আইয়া গ্রামে হামলা চালিয়ে কয়েক ডজন গাড়ি ও বাড়িঘরে আগুন দেওয়ার পরের দিন এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৩:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩