ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

নেইমারের সঙ্গী হচ্ছেন মরক্কোর গোলরক্ষক বোনো

তিন বছরের জন্য সৌদি ক্লাব আল হিলালে চুক্তিবদ্ধ হয়েছেন মরক্কান গোলরক্ষক।

ইউরোপিয়ান ফুটবল ছেড়ে একের পর এক খেলোয়াড়রা সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন। সেই ধারায় এবার সৌদি প্রো লিগে যোগ দিলেন ইয়াসিন বোনো। সেভিয়া থেকে মরক্কোর এই গোলরক্ষককে দলে টেনেছে আল হিলাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে আল হিলাল। চুক্তি হয়েছে তিন বছরের জন্য।

ট্রান্সফার ফি-এর ব্যাপারে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বোনোর জন্য ২ কোটি ১০ লাখ ইউরো গুনেছে আল হিলাল।

সেভিয়ার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২টি ম্যাচ খেলেছেন বোনো। ক্লাবটির হয়ে জিতেছেন দুটি ইউরোপা লিগের শিরোপা। কাতার বিশ্বকাপে চতুর্থ হওয়া মরক্কো দলের মূল গোলরক্ষক ছিলেন তিনি।

৩২ বছর বয়সী বোনোকে পেয়ে আরও শক্তি বেড়েছে আল হিলালের। সদ্যই ক্লাবটিতে নাম লিখিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। আগে থেকে দলে আছেন কালিদু কুলিবালি, রুবেন নেভেসরা।

আল হিলালের পরবর্তী ম্যাচ সৌদি প্রো লিগে আগামী শনিবার, প্রতিপক্ষ আল-ফিহা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব

নেইমারের সঙ্গী হচ্ছেন মরক্কোর গোলরক্ষক বোনো

আপডেট সময় ০৫:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩