ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। এবারের নিষেধাজ্ঞায় ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়া ও ক্রিমিয়ায় নিয়ে দেশটির মতাদর্শে উদ্বুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। এ জন্য দুটি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই তথ্য জানিয়েছেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনের শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাশিয়ার তিন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই ব্যক্তিরা জোর করে ইউক্রেনের শিশুদের নির্বাসিত করছেন। শিশুদের ধরে নিয়ে যাওয়া এবং শিশুদের বন্দী করার সঙ্গেও তাঁরা জড়িত বলে জানান তিনি।

তিনি বলেন, ইউক্রেনের নাগরিকদের ওপর রাশিয়ার যারা নৃশংসতা চালাচ্ছেন তাদের জবাবদিহির আওতার আনার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেন সরকারের দেওয়া তথ্যানুসারে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর এ পর্যন্ত ১৯ হাজার ৫০০ শিশুকে তুলে নিয়ে গেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য তুলে ধরেছে

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব

রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১০:২৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩