ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

শাল্লায় একদফা দাবিতে বাহাড়া ইউনিয়ন বিএনপির সমাবেশ

শাল্লা প্রতিনিধি::-আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনসমাবেশ করেছেন উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়ন বিএনপি।

৩নং বাহাড়া ইউনিয়ন বিএনপির উদ্যােগে ২৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় ইউনিয়নের মেধা বাজারের মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদশাহ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাববুব হোসেন শিশুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য,জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী,উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার,সহ-সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান মাহবুব সোবহানি চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল।

সমাবেশে বক্তারা বলেন আমরা এই স্বৈরাচার সরকারের পদত্যাগ চাই। আমাদের দাবি এখন একদফা সেটি হল এই সরকারের পদত্যাগ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের হাতের নাগালের বাহিরে উল্লেখ করে বক্তারা সমাবেশে বলেন এই সরকারের অধীনে গুম ও খুন বেশি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ। আমাদের নেতা এম ইলিয়াস আলী সহ শত শত নেতাকর্মীরা গুম হয়েছে এই সরকারের আমলে। বক্তারা আরো বলেন এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। খুব দ্রুতই এই সরকার পদত্যাগ করতে হবে। জনগণকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন বক্তারা। এসময় মিছিলে মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে ফেরার দাবিতে স্লোগান দেন।

যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,কৃষকদল সহ সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতি ছাড়াও সমাবেশে সহস্রাধিক লোকজনের সমাগম ঘটতে দেখা গেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

শাল্লায় একদফা দাবিতে বাহাড়া ইউনিয়ন বিএনপির সমাবেশ

আপডেট সময় ০৭:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩