ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল Logo তরুণ দুই আলেমের যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ দ্বীন বিজয়ের প্রত্যয়ে আনুষ্ঠানিক ফরম পূরণ

আজ ঢাকায় আসছেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো

স্পোর্টস ডেস্কঃ
আজ ঢাকায় আসছেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকায় এসে সফর শেষ করে রাতেই ফিরে যাবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার।

কলকাতা হয়ে ঢাকায় এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে আনছে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। বিকেলে ঢাকা পৌঁছে হোটেলে কিছুটা বিশ্রাম নেয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ‘দ্য উইজার্ড’। এরপর সাড়ে ৭টায় গণমাধ্যমের মুখোমুখি হবেন রোনালদিনহো।

এই ব্রাজিলিয়ানের সাথে দেখা করবেন জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন ২০০২ সালে বিশ্বকাপ জেতা এই ফুটবলারের সাথে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা অসংখ্য। কিন্তু দক্ষিণ এশিয়ার আয়তনে ক্ষুদ্র এই দেশটিতে কখনও আসেননি রোনালদিনহো। তবে সে অপেক্ষা ফুরোচ্ছে আজ, প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা পড়ছে ব্রাজিলের এই তারকার।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

আজ ঢাকায় আসছেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো

আপডেট সময় ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩