ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপি গায়ে পড়ে আক্রমণ করলে পাল্টাআক্রমণ করব-কাদের

নিউজ ডেস্কঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ হবে পুরোটাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স। বিএনপি গায়ে পড়ে আক্রমণ করলে পাল্টাআক্রমণ করব, আমরা তো চুপচাপ বসে থাকব না।

বৃহস্পতিবার সকালে বনানীর সেতু ভবনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল— কর্ণফুলী টানেল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, তারা ’৭১-এ পরাজিত হয়ে ’৭৫ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপি শান্তি সমাবেশে হামলা করলে পাল্টা হামলা করা হবে— এমন হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগ আগ বাড়িয়ে বিএনপির সমাবেশে কোনো হামলা করবে না।

এ সময় ওবায়দুল কাদের জানান, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে, সমালোচনার জবাবও দিচ্ছে উন্নয়ন দিয়ে।

বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের শান্তি সমাবেশ কেন— এই প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে যাতে মানুষের ক্ষতি না করতে পারে এ জন্যই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি বারবার বলছে— তারা প্রতিশোধ নেবে, তার অর্থ হচ্ছে, তারা আবারও সংঘাত করতে চায়। এমন হলে সরকারও নীরব থাকবে না বলে জানিয়েছেন তিনি।

আর সরকারের ওপর বিদেশি চাপ নিয়ে প্রশ্নে তিনি বলেন, পশ্চিমাদের মতো সরকারও চায় সুষ্ঠু ভোট, তাই চাপের কোনো কারণ নেই। এ সময় কাদের আরও জানান, মার্কিন রাষ্ট্রদূত ২৯ অক্টোবর তার সঙ্গে দেখা করার সময় চেয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

বিএনপি গায়ে পড়ে আক্রমণ করলে পাল্টাআক্রমণ করব-কাদের

আপডেট সময় ০২:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩