ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

মধ্যনগরে আওয়ামী লীগ নেতার দখল থেকে সরকারী ভুমি পুনরুদ্ধার

মধ্যনগর(সুনামগঞ্জ):প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার দখল হইতে সরকারের খাস ভুমি পুনরুদ্ধার করা হয়েছে। প্রভাবশালী ওই আওয়ামী লীগ নেতার নাম  মোবারক হোসেন। তিনি উপজেলার কান্দাপাড়া মাছিমপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র। বিগত আওয়ামী শাসনামলে তিনি ছিলেন মধ্যনগরের দন্ড মুন্ডের কর্তা ব্যক্তি।সরকারী দলের প্রভাব খাটিয়ে মধ্যনগর পোস্ট অফিস সংলগ্ন কয়েক কোটি টাকা মুল্যের ১৩ শতক খাস খতিয়ানভূক্ত ভূমি জবর দখল করে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করেন তিনি।
  বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বুলডোজার দিয়ে স্থাপনা ভেঙে ফেলা হয় এবং সরকারী ভুমি অবৈধ দখল মুক্ত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আহমেদ এর নের্তৃত্বে উক্ত উচ্ছেদ অভিযানে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব রহমান, ভূমি কমিশনার ওহিদুজ্জামান,  সহকারী ভূমি কর্মকর্তা সারোয়ার হোসেন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন বিগত ১৪ বছর যাবত ১৩ শতাংশ জায়গায় বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে ভোগ দখল করে আসছেন অবৈধ দখলদার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, আবুল হাসেম, মোশারফ হোসেন, সাবেক মেম্বার সামছু ও তার ভাই বিল্লাহ হোসেন, আনোয়ার, মজনু মিয়া, কাজী শফিক ও দ্বীন ইসলাম। এই অবৈধ স্থাপনা ছাড়ার জন্য অনেক বার নোটিশ দেওয়া হলেও কর্নপাত করেননি দখলদারগন। উচ্ছেদ অভিযান চলা কালে নির্বাহী ম্যাজিষ্টেট রওশন আহমেদ বলেন উদ্ধারকৃত ভুমি সুনামগঞ্জ জেলা প্রশাসনের অধীনে থাকবে। মধ্যনগর উপজেলায় আরো এমন অবৈধ স্থাপনা ও খালি জায়গা যে বা যারাই ভোগ দখলে রেখেছেন তা পরবর্তীতে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

মধ্যনগরে আওয়ামী লীগ নেতার দখল থেকে সরকারী ভুমি পুনরুদ্ধার

আপডেট সময় ১২:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪