ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকালে দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ে এ মেধা বৃত্তি সম্পন্ন হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) অভিজিৎ সূত্রধর, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী,দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি,রাজানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ রঞ্জন পুরকায়স্থ, গছিয়া শামসুদ্দিন সিকান্দার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলী চৌধুরী প্রমুখ। অতিথিদের স্বাগত জানান প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন বলেন, ২০২২ সালে আমরা প্রেসক্লাবের নতুন কমিটি অভিষেক উপলক্ষে এ বৃত্তি পরীক্ষা চালু করি,এরই ধারাবাহিকতায় এবার শুধু মাত্র পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামীতে আর ও বড় পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে। প্রায় দুইশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তিনি ছাত্র শিক্ষক অভিভাবক সহ সকল কে ধন্যবাদ জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি সম্পন্ন

আপডেট সময় ০৯:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪