ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

নির্ধারিত সময়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি, উল্টো ইসরায়েলি হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। উল্টো এই সময়ের পর গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ২৫ ফিলিস্তিনি। আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে আল-জাজিরার লাইভে বলা হয়, উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনজন। অন্যদিকে গাজা সিটিতে নিহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া ইসরায়েলি হামলায় ২৫ জন আহত হয়েছেন।

ইসরায়েলি জিম্মিদের তালিকা দেয়নি হামাস—এই অজুহাত তুলে যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি আজ বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির বাস্তাবায়ন (কার্যকর) বিলম্বিত করা হচ্ছে। কারণ, যুদ্ধবিরতির প্রথম দিনে যেসব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে, তাঁদের তালিকা ইসরায়েলের কাছে পাঠানোর বাধ্যবাধকতা হামাস পালন করেনি।

যুদ্ধবিরতি কার্যকরের নির্ধারিত সময় (স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে আটটা) পেরিয়ে গেছে। এ অবস্থায় গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

নির্ধারিত সময়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি, উল্টো ইসরায়েলি হামলা, নিহত ৮

আপডেট সময় ০৩:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫