ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

শান্তিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শশুর আটক

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার(২৬ জানুয়ারি) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। 
নিহত গৃহবধূ উত্তর গাজীনগর গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী রাজিয়া বেগম(২২)। গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজন বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনা নিহত গৃহবধূর মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে জিজ্ঞাবাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শশুর আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতের যেকোনো একসময় পরিবারের  সকলের অগোচরে বসতঘরের বাঁশের তীরের সাথে রশি দিয়া গলায় ফাঁস লাগান ওই গৃহবধূ। এরপর তার স্বামী আজিজুল মিয়া ঘটনাস্থলে এসে গলা থেকে ফাঁসির রশি খুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ এরপর মরদেহ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়৷ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ৷ 
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শশুরকে আটক করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

শান্তিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শশুর আটক

আপডেট সময় ০১:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫