ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

সুবিপ্রবি’র প্রক্টর-শিক্ষার্থীদের হেনস্তা, ৬ দফা দাবিতে সড়ক অবরোধ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৪:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
হাফ পাস (অর্ধেক ভাড়া) ইস্যুকে কেন্দ্র করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে বাস হেলপারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুবিপ্রবি’র শিক্ষার্থীরা।

অবরোধকারী শিক্ষার্থীদের চিত্র

সোমবার সকাল ১০ টায় ৬ দফা দাবি নিয়ে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষোব্ধ শিক্ষার্থীরা। এসময় অবরোধে আটকে থাকা পরিবহন যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা ঘটনাস্থলে পৌঁছে সৃষ্ট সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পরে সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক ও মালিক পরিবহনের দায়িত্বশীল মিজানুর রহমান শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে পরিবেশ শান্ত হয়।
শিক্ষার্থীদের দাবি, পুরো সপ্তাহ ২৪ ঘন্টা হাফপাস নিশ্চিত করতে হবে৷ বিকাল ৪ টার মধ্যে ওই বাসের হেলপারকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সবার সামনে ক্ষমা চাইতে হবে৷ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মার্জিত ব্যবহার করতে হবে৷ প্রতিটি বাসে হাফপাস লিফলেট লাগাতে হবে। এবং শিক্ষার্থী সংখ্যা নূন্যতম একজন হলেও বাস দাড়াতে ও হাফপাস নিতে হবে৷
অবরোধ তুলে নেয়ার পর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক ও মালিক পরিবহনের দায়িত্বশীল মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

সুবিপ্রবি’র প্রক্টর-শিক্ষার্থীদের হেনস্তা, ৬ দফা দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ০৪:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫