ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৭ জন গ্রেফতার

  • ডেক্স রিপোর্ট:
  • আপডেট সময় ০২:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জামালগঞ্জ থানাধীন ইসলামপুর গ্রামের বাসিন্দা রইছ উদ্দিন (৫১)। তিনি সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। শান্তিগঞ্জ থানাধীন উজানীগাঁও গ্রামের বাসিন্দা মো: শহিদুর রহমান শহীদ (৪৫)। তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। বিশ্বম্ভরপুর থানাধীন বাগবেড় গ্রামের বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমান (৪২)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দোয়ারাবাজার থানার নতুন কৃষ্ণনগর (শ্রীপুর) গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৫৩)। তিনি পান্ডারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ধর্মপাশা থানার উকিলপাড়া গ্রামের বাসিন্দা তারেক রহমান তারিফ (২৪)। তিনি নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য। সুনামগঞ্জ সদর থানাধীন স্বার্নালী তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা মো: তুষার মিয়া (২৭)। তিনি নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক। মধ্যনগর থানাধীন চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা সোহেল মিয়া (১৮)। তিনি নিষিদ্ধ সংগঠন মধ্যনগর উপজেলা ছাত্র লীগের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৭ জন গ্রেফতার

আপডেট সময় ০২:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫