ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

বিশ্বনাথে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই আলীম উদ্দিন ক্লোজ

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহীত

সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই আলীম উদ্দিনকে ক্লোজ করা হয়েছে।
মঙ্গলবার (১৮মার্চ) তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
এদিকে এস আই আলীম উদ্দিনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সাথে ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদনও করেন।
গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলা (এফ আই আর নং-২০) এর আসামীদেরকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলীম উদ্দিন আসামী পক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ বাণিজ্য করেন। আর ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. ফয়সল আহমদ (৩২)। লাখ টাকা ঘুষ গ্রহণ করেও আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে কাজ না হওয়ায় মো.ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান এসআই আলীম উদ্দিন।
এ ঘটনায় ফয়সল আহমদ বুধবার (১৮মার্চ) সিলেটের পুলিশ সুপার বরাবরে এসআই আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন।
এরই পরিপ্রেক্ষিতে এসআই আলমি উদ্দিনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

বিশ্বনাথে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই আলীম উদ্দিন ক্লোজ

আপডেট সময় ১২:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫