ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রযোজক হিসেবে সফলতা পাচ্ছেন আইকে মিউজিক স্টেশনের ইমদাদ খান

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০২:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৬৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

আইকে মিউজিক স্টেশনের প্রযোজক যুক্তরাজ্য প্রবাসী ইমদাদ খান বাংলা গানের জগতে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।পেয়েছেন এটিএন বাংলা বাবিসাসা অ্যাওয়ার্ড। তাঁর প্রযোজিত গানগুলো আইকে মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে রিলিজের পর আসছে লাখ লাখ ভিউ। দেশের উদীয়মান শিল্পী থেকে শুরু করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানরত কণ্ঠশিল্পীরা তাঁর প্রযোজনায় কাজ করছেন।
অন্যদিকে,ইমদাদ খানের প্রযোজনায় আইকে মিউজিক স্টেশনের একক গীতিকার হিসেবে কাজ করছেন মুনসুর সানী। তাঁর লেখা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও লায়লার গাওয়া “সেই যাদুটা আমারে শিখাও” শিরোনামের  গান দিয়েই বাজিমাত করেছেন ইমদাদ খান। মুক্তির কয়েকদিনের মাথায় মাত্র ৮০ টি সাবস্ক্রাইবার সম্পন্ন ইউটিউব চ্যানেল আইকে মিউজিক স্টেশন থেকে গানটি মিলয়ন ভিউ অতিক্রম করার পাশাপাশি ফেসবুক,ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন প্লাটফর্মে জনপ্রিয় হয়ে উঠে এবং আইকে মিউজিক স্টেশনের মনিটাইজেশন চলে আসে।
সাম্প্রতিক ইমদাদখানের প্রযোজনায় সংস্কৃতির রাজধানীখ্যাত সিলেট ও সুনামগঞ্জ নিয়ে মুনসুর সানীর লেখা কিছু গানের ভিজুয়ালাইজেশনের কাজ সমাপ্ত হয়েছে।গানগুলো গেয়েছেন আকাশ মাহমুদ,মহুয়া মুন,বন্যা তালুকদার,খাইরুল ওয়াসী,বাধন মোদক,সাগর বাউল,শিমুল হাসানসহ অনেকেই।সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে।শীঘ্রই গানগুলো আইকে মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পাবে।
ইমদাদখানের বাড়ি সিলেটের বিশ্বনাথে। তিনি একজন নিবেদিত বাংলা সংগীতপ্রেমী ও প্রযোজক। আইকে মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা হিসেবে ইমদাদখান অল্প সময়ের মধ্যেই সুনাম অর্জন করেছেন এবং বাংলাদেশের নামকরা শিল্পীদের সঙ্গে কাজ করছেন। তাঁর স্বপ্ন চ্যানেলটিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং সংগীতেপ্রতিভাবান নতুন কণ্ঠশিল্পীদের জন্য সুযোগ তৈরি করে দেয়া।ভবিষ্যতে গান প্রযোজনার পাশাপাশি বাংলা নাটক ও চলচ্চিত্র প্রযোজনা করার স্বপ্ন রয়েছে তাঁর।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

প্রযোজক হিসেবে সফলতা পাচ্ছেন আইকে মিউজিক স্টেশনের ইমদাদ খান

আপডেট সময় ০২:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫