ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

সংস্কার সংস্কার না করে দ্রুত নির্বাচন দিন : কয়ছর এম আহমদ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর একটি অগণতান্ত্রিক মাফিয়া সরকার এ দেশকে শোষন করেছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অগণতান্ত্রিক, মাফিয়া সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাফিয়া সরকার পতনের পর দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা গোছাতে হলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার সংস্কার না করে দ্রুত নির্বাচন দিতে হবে৷ নির্বাচন যত দেরি হবে জটিলতা তত বাড়বে। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন সব ঠিক হয়ে যাবে।
সোমবার(২৪ জুলাই) শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই শান্তিগঞ্জের মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা করনীয় আমি তাই করবো। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবো। শান্তিগঞ্জ-জগন্নাথপুরের মানুষের একজন কর্মী হিসেবে কাজ করতে সবার সহযোগিতা চাই।
ইফতার ও দোয়া মাহফিলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ প্রমুখ৷ এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে যুবদল নেতা ফরিদ গাজী। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

সংস্কার সংস্কার না করে দ্রুত নির্বাচন দিন : কয়ছর এম আহমদ

আপডেট সময় ০৯:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫