ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জের আসামমুড়ায় ​ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৬৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১৯ এপ্রিল ) বিকেলে আসামমুড়া গ্রামের পূর্বের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে কবির মিয়ার সভাপতিত্বে ও পাথারিয়া ৪ নং ওয়ার্ড সদস্য রোশন আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃআমিনুর রশিদ।এ সময় আসামমুড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দীন,মোঃ তাজুল ইসলাম, আব্দুল মতিন, আক্তার হোসেন,মুজিবুর রহমান, এইচ,এম, নাছির,আছকির আলী,পাথারিয়া ইউনিয়নের ৩নং সাবেক ওয়ার্ড সদস্য মোঃ আক্কাস মিয়া,৫ নং ওয়ার্ড সদস্য মোঃনুরুল আবেদীন,বর্তমান ২নং ওয়ার্ড সদস্য মোঃমিজানুর রহমান,সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলাম জানান,আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ৩-৫ হাজার।’এ বিষয়ে পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃআমিনুর রশীদ জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।
ফুটবল টুর্নামেন্টে শ্রীনাথপুর শাপলা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ফ্রিজ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ২৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তৃতীয় পুরস্কার হিসাবে একটি স্মার্ট ফোন পাথারিয়া সুপার স্টার ক্লাবকে দেওয়া হয়। পুরস্কার বিতরণের পূর্বে এইচ,আর হাবিব,সুমন ইসলাম ইমন ও সুলতান মাহমুদ কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন আয়োজিত কমিটি। ম্যান অফ দ্যা ম্যাচ সম্মাননা ক্রেষ্ট পান বিজয়ী দলের মোফাজ্জুল মিয়া পগভা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জের আসামমুড়ায় ​ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫