ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

দোয়ারাবাজারে একাধিক মামলার আসামী ভূমি খেকু আওয়ামী লীগ নেতা আনু গ্রেপ্তার

  • সোহেল মিয়া
  • আপডেট সময় ০৯:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ছাত্র-জনতার ওপর হামলা ও নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক ২টি মামলায় আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
সোমবার (১৯ মে) দিবাগত রাত ৩ টার দিকে ছাতক পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।
গ্রেপ্তারকৃত আনোয়ার মিয়া আনু দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক।  
পুলিশ জানায়, গত বছরের ০২ নভেম্বর দোয়ারাবাজারে ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা কালে কয়েকজন ছাত্রলীগ নেতাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরন করে পুলিশ। আনোয়ার ওই মামলার আসামি। এর আগে ০৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এই ইউপি চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়.দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক কাজী আনোয়ার মিয়া আনু সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের একনিষ্ঠ বিশ্বস্ত কর্মী ছিলেন। দোয়ারাবাজার উপজেলায় যেকয়জন আওয়ামীলীগ নেতা বিগত হাসিনা সরকারে আমলে প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। তার মধ্যে কাজী আনোয়ার মিয়া আনু অন্যতম। তিনি চেয়ারম্যান থাকাকালীন সাবেক এমপির সেল্টারে দলীয় প্রভাবে সরকারি সকল ধরনের বরাদ্দের বেশিরভাগই যেতো তার পেটে।
এলাকাশ ক্ষমতার প্রভাবে নিরীহ মানুষের জমি দখল থেকে শুরু করে,জমির দালালী,মামলাবাজি, মিথ্যা ও হয়রানি মামলা দিয়ে অর্থআদায়সহ সকল ধরনের অনিয়ম-দুর্নীতির হেড ছিলেন তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

দোয়ারাবাজারে একাধিক মামলার আসামী ভূমি খেকু আওয়ামী লীগ নেতা আনু গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫