ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

২০২৪-২৫ অর্থবছরে বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের আঞ্চলিক কর্মশালা।
বুধবার (২৮ মে) সকাল ১১ টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা মৎস্য অফিসারের কার্যালয়৷
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মো. আসাদুল বাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক আল-মিনান-নূর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন
অত্র প্রকল্পের প্রকল্প পরচালক মো. মশিউর রহমান। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার মো. শামশুল করিম৷ সঞ্চালনা করেন ধর্মপাশা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে৷ সুনামগঞ্জ জেলার কার্যক্রম উপস্থাপন করেন শান্তিগঞ্জ কার্প হ্যাচারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান৷
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ও সম্ভাবনার দিক তুলে ধরেন এবং উপস্থিত মৎস্য চাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে সরকারি খামারসমূহ আধুনিকীকরণ, উন্নত প্রযুক্তির সম্প্রসারণ এবং উন্নত জাতের মাছ উৎপাদন নিশ্চিত করা হবে।
কর্মশালায় জেলার বিভিন্ন মৎস্যজীবী, খামারি ও চাষিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে না, বরং খামারিরা লাভবান হবেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫