ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আটক ১

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৪:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম(৪০) নামের যুবদল নেতা নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামলাবাজ গ্রামে চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। তারই জের ধরে রবিবার সকাল ৬ টার দিকে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাবজান বানুর সঙ্গে বাগবিতণ্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলামের বুকে সুলফির আঘাত লাগে এবং তার ভাই জালাল হোসেন গুরুতর আহত হন৷ উভয়কে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন৷ লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে৷ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আটক ১

আপডেট সময় ০৪:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫