স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে খেলাফত মজলিস এমপি প্রার্থী হিসেবে হাফেজ শেখ মুশতাক আহমদকে মনোনয়ন দিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৪ জুলাই) শান্তিগঞ্জের পাগলা বাজারে এক দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফেজ মুশতাককে “জনগণের প্রকৃত প্রতিনিধি” আখ্যা দিয়ে নেতারা বলেন, প্রবাসে থেকেও তিনি এলাকার মসজিদ-মাদ্রাসা ও গরিব-অসহায় মানুষের পাশে ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল ঈমান এবং বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হান্নান, সাখাওয়াত হোসেন মোহনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
ভার্চুয়াল বক্তব্যে হাফেজ মুশতাক বলেন, “দেয়ালঘড়ি প্রতীক নিয়ে ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব ইনশাআল্লাহ।”

মান্নার মিয়া 










